লাইভ ভিডিও
নিচের খবরের সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখনই বাটনে ক্লিক করুন!

Top News

এই শারীরিক প্রতিবন্ধী মানুষটার অপরাধটা কী?

 এই শারীরিক প্রতিবন্ধী মানুষটার অপরাধটা কী? তিনি ভিক্ষার হাত না পেতে নিজের পরিশ্রমে বাঁচতে চেয়েছেন এটাই কি তার দোষ?



কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর দক্ষিণপাড়া সরদার বাড়ির মরহুম খুরশেদ মিয়ার প্রতিবন্ধী ছেলে লুৎফর রহমান লুতু। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কারও কাছে হাত পাতেননি। একটি ছোট্ট টং দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। দিন-রাত পরিশ্রম করে সেই দোকান থেকেই পরিবারের মুখে অন্ন তুলে দিতেন।


কিন্তু নির্মম বাস্তবতা তাকে বারবার ভেঙে দিচ্ছে।


এর আগেও তার দোকান থেকে প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছিল। অনেক কষ্টে ধারদেনা করে আবার নতুন করে দোকান দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এবারও চোরের হাত থেকে রক্ষা পেল না তার স্বপ্ন। গভীর রাতে দোকানের তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৩ হাজার টাকার জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।


একজন প্রতিবন্ধী মানুষের জন্য এই দোকানটা শুধু একটি ব্যবসা নয়, এটি ছিল তার আত্মসম্মান, তার সংগ্রাম, তার পরিবারের বেঁচে থাকার শেষ ভরসা।


যারা এমন অসহায় মানুষের জীবিকার ওপর আঘাত করে, তারা শুধু টাকা চুরি করে না একটি পরিবারের হাসি, স্বপ্ন আর বেঁচে থাকার আশাটুকুও চুরি করে নেয়।


কুমিল্লা হোমনার মানুষরা একটু দেখেন এই ভাইয়ের জন্যে কিছু করতে পারেন কি না?


🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post