স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। চলতি মাসেই তিনি বঙ্গভবন ছাড়তে পারেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উন্নত চিকিৎসার জন্য তার সিঙ্গাপুরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।
বঙ্গভবন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি তার ব্যক্তিগত এ সিদ্ধান্তের কথা বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের জানিয়েছেন। এর আগে সিঙ্গাপুরেই তিনি বাইপাস সার্জারিসহ হৃদরোগের চিকিৎসা নিয়েছিলেন।
তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে সরকারের মন্ত্রিসভার তিনজন জ্যেষ্ঠ সদস্যের মতামত নেওয়া হলে তারা জানান, রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক অভিভাবক। তিনি দায়িত্বে থাকা পর্যন্ত সরকারের সঙ্গে তার সাংবিধানিক সম্পর্ক বহাল থাকবে। আর তিনি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদে সৃষ্ট শূন্যতা পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানতে সরকার বা বঙ্গভবনের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment